ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আজ সকালে এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হলো রাজধানীবাসী। প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
সকাল ৯টা ৩০ মিনিটে তিনি নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও প্রশাসনিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বেলা ১০টা ৪৭ মিনিটে তিনি সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে হেঁটে অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে রওনা হন।
ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ প্রদান করবেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ