ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও সৌদি আরবের চাপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর এই ভয়াবহ সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন প্রভাবশালী মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। স্যান্ডার্সের মতে, দেশ দুটি নিজেদের স্বার্থ হাসিলে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্ররোচিত করেছে।
স্যান্ডার্স তাঁর পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে বলেন, গাজায় ইতোমধ্যে ৭২ হাজার মানুষকে হত্যা করা হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। তিনি সৌদি আরবকেও একটি ‘নির্মম একনায়কতান্ত্রিক রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেন, যেখানে ভিন্নমতের কোনো স্থান নেই। এই দুই দেশের নেতারাই এখন ইরানে ‘স্বাধীনতা’ আনতে চায় কি না—এমন প্রশ্ন তুলে তিনি মার্কিন নীতিকে প্রশ্নবিদ্ধ করেছেন।
উল্লেখ্য, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। একদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তাঁর সম্ভাব্য উত্তরসূরি আলীরেজা আরাফিকে নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, অন্যদিকে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়া ও জাহাজ চলাচল ব্যাহত হওয়ার মতো ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এমএম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ