হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৭০ শতাংশ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৭০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। গত শনিবার ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের সামরিক হামলার পর থেকে এই রুটে ট্রানজিট বা জাহাজ চলাচল প্রায় ৭০ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানিয়েছে জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিক ডটকম।

গত তিন দিনে জাহাজগুলোর চলাচলের ধরনে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করেছে প্ল্যাটফর্মটি। মেরিন ট্রাফিকের সংগৃহীত তথ্য অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাওয়ার সময় অনেক জাহাজকে মাঝপথ থেকে ইউ-টার্ন নিতে অথবা মাঝপথে গতি কমিয়ে অলস বসে থাকতে দেখা গেছে। এ ছাড়া অনেক বাণিজ্যিক জাহাজ শেষ মুহূর্তে তাদের নির্ধারিত যাত্রাপথ পরিবর্তন করে অন্য দিকে ডাইভারশন নিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে পণ্য পরিবহনের এই সংকট বড় ধরনের অর্থনৈতিক অস্থিরতার জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমএম/সকালবেলা

মন্তব্য করুন