অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ণ
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে ৯ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

শনিবার (১৭ অক্টোবর) সফর শেষ করে তিনি দেশে প্রত্যাবর্তন করেন।

সফরের প্রথম পর্যায়ে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন-২০২৬’-এ অংশগ্রহণ করেন। সফরকালে তিনি মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-র সঙ্গে শিক্ষা ও গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা এবং একাডেমিক বিনিময় জোরদারের বিষয়ে আলোচনা করেন।

পরবর্তীতে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ অংশ নেন।

সফরকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় এবং সামরিক স্থাপনা পরিদর্শন করেন তিনি। এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে বন্ধুপ্রতীম দেশ দুটির দ্বিপক্ষীয় পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

এআইএল/সকালবেলা