ফেনী সদর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে অব্যাহতি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ণ
এম. জহিরুল হক মিলন (ফেনী প্রতিনিধি): দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন পাটোয়ারী এবং সদস্য সচিব শাহাদাত হোসেনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নির্দেশনার তোয়াক্কা না করে জেলা যুবদলের সঙ্গে কোনো প্রকার সমন্বয় ছাড়াই ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধি মনোনীত করে সংগঠনবিরোধী কাজ করেন এই দুই নেতা। লিখিত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এআইএল/সকালবেলা