ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছালে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
প্রথম কর্মদিবসে কেন্দ্রীয় ব্যাংকের প্রবেশমুখে সাংবাদিকদের দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নতুন গভর্নর বলেন, ‘এসেছি, কাজ শুরু করি, তারপর কথা বলা যাবে।’ তার এই বক্তব্যে স্পষ্ট যে, তিনি কথার চেয়ে কাজের মাধ্যমেই নিজের দক্ষতা প্রমাণ করতে চান এবং দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে পূর্ণ মনোযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে এই পদে নিয়োগ দেওয়া হয়। সংশ্লিষ্ট মহল মনে করছে, নতুন গভর্নরের সামনে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষা, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার মতো বড় চ্যালেঞ্জ ও প্রত্যাশা রয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ