ড. মুহাম্মদ ইউনূস ও সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

ড. মুহাম্মদ ইউনূস ও সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেনাবাহিনীর প্রধান ওয়াকর-উজ-জামান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এটিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিদায়ি সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেছে।

আজ সোমবার তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তাঁর দায়িত্বকালীন, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়, সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন