ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: আগামী দিনের রাষ্ট্রনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ-৩ আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন এবং তারেক রহমানের কাছে গোপালগঞ্জবাসীর বিশেষ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
শুভেচ্ছা বিনিময়কালে এস এম জিলানী গোপালগঞ্জ জেলায় চলমান উন্নয়ন কার্যক্রমের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। একইসঙ্গে তিনি গোপালগঞ্জের মাটিতে ধানের শীষ প্রতীকের এই ভূমিধস বিজয়ের ঐতিহাসিক মুহূর্তটি স্মরণ করিয়ে দিয়ে আগামী দিনেও জেলার উন্নয়নে কেন্দ্রীয় নেতৃত্বের জোরালো সমর্থন ও পাশে থাকার অনুরোধ ব্যক্ত করেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর তারেক রহমানের সঙ্গে এই সাক্ষাৎ স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ