ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মঙ্গলবার (আগামীকাল) বিকালে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ। সেই অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাবুনগরীকে আমন্ত্রণ জানাতে ফোন দেন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বিএনপি। মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের ও বিকালে মন্ত্রিসভার সদস্যদের শপথ হওয়ার কথা রয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ