সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়েতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়েতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মো. মোকতার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এশিয়ান হাইওয়ে সড়ক সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সড়কের পাওয়ার হাউজ সংলগ্ন একটি পিলারের পাশ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসী পিলারের সাথে নিহতের মরদেহটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

সোনারগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত যুবকের মরদেহের সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

সকালবেলা

মন্তব্য করুন