ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সবুজ কানন স্কুল এন্ড কলেজের অভিভাবক দিবস, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী কলেজ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। এরপর জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, কপোত মুক্তকরণ, বেলুন-ফেস্টুন উড়ানো, শপথ বাক্য পাঠ এবং মশাল পরিভ্রমণের মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। আলোচনা সভার পূর্বে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা।
সবুজ কানন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠানের সাবেক অভিভাবক সদস্য মিলন ইসলাম খান, দপ্তর সম্পাদক এস.এম. তানভীর মাহমুদ পলাশ, জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও অভিভাবক সদস্য মো. ময়নুল ইসলাম এবং শিক্ষক প্রতিনিধি মো. ঈমান আলী।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) এস.এম. এনামুল কবীর। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পর শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক লুৎফর রহমান, মো. সাদেক আলী, মোছা. আরজিনা খাতুন, ক্রীড়া শিক্ষিকা মোছা. রওশন আরা, মো. সাখাওয়াত হোসেন, মো. কাউছারুল ইসলাম, মো. ইউনুস আলীসহ সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ