ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ ছাড়া বর্তমান সংসদের কোনো মূল্য নেই।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচন প্রক্রিয়া ও ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফল কারচুপি দ্বারা প্রভাবিত হয়েছে। তবুও আমরা গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের ফল মেনে এগিয়ে চলেছি। আমরা জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করার জন্য শপথ নিয়েছি।
তিনি আরও বলেন, শপথ গ্রহণ এবং মন্ত্রিসভার শপথ যেদিন অনুষ্ঠিত হয়েছিল, সেদিনই জনগণ যারা সংস্কারের জন্য প্রত্যাশী ছিলেন, তারা গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছেন। তবে তাদের সঙ্গে প্রতারণা হয়েছে। গণভোট জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী অনুষ্ঠিত হয়েছিল।
সংস্কারের সঙ্গে প্রতারণার অভিযোগ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে। গণরায়ে প্রকাশিত মানুষের ইচ্ছাকে উপেক্ষা করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, শীঘ্রই সংশ্লিষ্টরা শপথ গ্রহণ করবেন। নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, সংবিধান সংস্কার পরিষদ ছাড়া সংসদের কোনো মূল্য নেই।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ