ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য পুরো এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন এবং মাসব্যাপী এই খাবার সরবরাহের কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে শুরু করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের এই মানবিক উদ্যোগের ফলে ওইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পুরো রমজান মাসজুড়ে খাবারের কোনো সংকটে পড়তে হবে না।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিটি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পুষ্টি ও প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে প্রতিদিনের ইফতার, রাতের খাবার ও সেহরির একটি পূর্ণাঙ্গ খাদ্যতালিকা আগে থেকেই নির্ধারণ করে দেওয়া হয়েছে। খাবার বিতরণকালে জাইমা রহমান বলেন, অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো প্রতিটি নাগরিকের সামাজিক ও নৈতিক দায়িত্ব। রমজান মাসে এই শিশুরা যেন কোনো দুশ্চিন্তা ছাড়া নিশ্চিন্তে ইবাদত ও পড়াশোনায় মনোনিবেশ করতে পারে, সেই লক্ষ্যেই তিনি এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। দীর্ঘ সময়ের জন্য নিয়মিত খাবারের এমন সুনিশ্চিত ব্যবস্থা হওয়ায় সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা জাইমা রহমানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
এনপিবি/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ