জামালগঞ্জে অসহায় পরিবারের মাঝে ‘রমাদান ফুড প্যাক’ বিতরণ

জামালগঞ্জে অসহায় পরিবারের মাঝে ‘রমাদান ফুড প্যাক’ বিতরণ

খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট জামালগঞ্জ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ২টায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশন হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৬৪টি দরিদ্র পরিবারের হাতে ‘রমাদান ফুড প্যাক’ তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আলতাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন–এর উপজেলা সুপারভাইজার হাফিজ মাওলানা হাবিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মডেল মসজিদের খতিব হাফিজ মাওলানা মুফতী মোহাম্মদ বিন ফরিদ মুসা, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা হাফিজুর রহমান এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাছরুফ আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা। মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে ট্রাস্টটি নিয়মিতভাবে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। ইফতার ও সেহরির প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো ট্রাস্টের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন