পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিলেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিলেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বিদায় নেন। এ সময় তিনি কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন। মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়ামসহ অন্য কর্মকর্তারা তাকে বিদায় জানান।

বিদায়ের সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, আমি পুরনো জীবনে ফিরে যাব। কিছু লেখালেখি করব। সেই সুবাদে আবারও আপনাদের সঙ্গে কথাবার্তা হতে পারে।

তিনি আরও বলেন, ভালো-মন্দ মিলিয়ে তো দেড় বছর কেটে গেল।

এরপর পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের বাইরে গিয়ে সব কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন