‘দেশে স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরি হয়েছে’

‘দেশে স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরি হয়েছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: লক্ষণ প্রকাশের ৪ দিন আগে থেকে হাম ছড়াতে শুরু করে, তাই জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোস্তাক আহমেদ। শনিবার (১৮ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ আয়োজিত ‘হামে করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হামের বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশে স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির মতো অবস্থা তৈরি হয়েছে উল্লেখ করে ডা. মোস্তাক আহমেদ বলেন, সারাদেশে হামের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ হতে অনেক সময় লাগবে। তবে হামের ঊর্ধ্বমুখী প্রবণতা কমতে এক থেকে দেড় মাসের মতো সময় লাগতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে সারাদেশে হামের গণটিকাদান কর্মসূচি চালু করার ওপর জোর দেন তিনি।

তিনি আরও বলেন, হাম নিয়ে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। লক্ষণ প্রকাশের ৪ দিন আগে থেকেই এই রোগ ছড়াতে থাকে, তাই জ্বর হলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। একই হাসপাতালে সব স্তরের চিকিৎসা না দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক সেবা প্রতিষ্ঠান আলাদাভাবে চিহ্নিত করতে হবে। এছাড়া টিকা নিয়ে প্রচলিত ভুল ধারণা ও গুজব মোকাবিলায় ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম চালুর আহ্বান জানান তিনি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন