ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
চাষাবাদের দিনলিপি: পাহাড়ি জনপদে আউশ চাষের গল্পটা শুরু হয় বেশ আগে। শীতের সময় কাদা মাটিতে চারা রোপণের পর দীর্ঘ অপেক্ষার পালা। বসন্তের পরিচর্যা শেষে গ্রীষ্ম আসতেই ধান পাকতে শুরু করে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে শুরু হয় শস্য আহরণের কর্মযজ্ঞ। পাহাড়ি নারীদের অক্লান্ত শ্রম আর পুরুষদের সহযোগিতায় পাহাড়ের ঢাল ও সমতলের জমিগুলো এখন মুখরিত।
ফসল ঘরে তোলার ধুম: রাঙামাটির বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, কোথাও ধান কাটা হচ্ছে, কোথাও আবার আঁটি বেঁধে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে। বাড়িতে চলছে ধান মাড়াই ও ঝাড়াইয়ের কাজ। কুলায় করে ধান ঝেড়ে পরিষ্কার করা এবং রোদে শুকিয়ে বস্তাবন্দি করার প্রতিটি ধাপে কিষানিদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
পাহাড়ের এই সোনালি শস্য কেবল খাদ্যের অভাবই দূর করে না, বরং পাহাড়ি মানুষের জীবন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে এই আউশ উৎসব।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ