প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও জামায়াত আমিরসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভোট দেবেন যেসব কেন্দ্রে

প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও জামায়াত আমিরসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভোট দেবেন যেসব কেন্দ্রে

আর একদিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ জনগণের পাশাপাশি ভোট দেবেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ে তারা নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে নাগরিক অধিকার চর্চা করবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নির্বাচনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান স্কুলে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে। তার ভোটকেন্দ্রটি গুলশান-২ এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত।

এদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুলে ভোট দেবেন।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টার মধ্যে তিনি ভোটকেন্দ্রে উপস্থিত হবেন বলে নির্ধারিত রয়েছে।

অন্য নির্বাচন কমিশনাররাও রাজধানীর বিভিন্ন ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার কেন্দ্রে ভোট দেবেন:

আনোয়ারুল ইসলাম সরকার: তিনি রূপগঞ্জের দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

আব্দুর রহমানেল মাছউদ: এই কমিশনার উত্তরা আলোরধারা স্কুল কেন্দ্রে ভোট দেবেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ: তিনি বেইলি রোডে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

তাহমিদা আহমদ: নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ আজিমপুর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন। ইসি সচিব আখতার আহমেদ ভোট দেবেন রাজধানীর ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুল কেন্দ্রে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন