শ্রীপুর উপজেলা জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক কমিটি অনুমোদন

শ্রীপুর উপজেলা জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক কমিটি অনুমোদন

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় শহীদ জিয়া স্মৃতি সংসদের ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটিতে মো. সাইফুল ইসলামকে আহ্বায়ক এবং ইঞ্জিনিয়ার মো. হাফিজুল ইসলাম অনিককে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

কমিটিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা সংগঠনের আদর্শ বাস্তবায়ন ও মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনা বিস্তারের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমে শ্রীপুর উপজেলা শাখাকে আরও সক্রিয় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নবনির্বাচিত নেতারা জানান, দ্রুততম সময়ের মধ্যে সভা ডেকে আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে এবং যুব সমাজকে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা।

মন্তব্য করুন