রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি: জ্বালানি প্রতিমন্ত্রী

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে জনসাধারণের মাঝে তৈরি হওয়া আতঙ্ক দূর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, "জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের কাছে যথেষ্ট মজুত রয়েছে। তবে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার প্রবণতা রোধে আমরা রেশনিং ব্যবস্থা চালু করছি।"

  • লিখিত নির্দেশনা: পাম্পগুলোতে কতটুকু তেল বিক্রি করা যাবে, সে বিষয়ে পেট্রোবাংলা ও বিপিসি থেকে দ্রুত লিখিত নির্দেশনা পাঠানো হবে।

  • অতিরিক্ত চাহিদা: গত কয়েকদিনে সাধারণ সময়ের তুলনায় কয়েক গুণ বেশি তেল সরবরাহ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

  • মূল্য সমন্বয়: আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশেও একটা চাপ তৈরি হয়েছে। সরকার চেষ্টা করছে দাম না বাড়াতে, তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে জনগণের সাথে তা শেয়ার করা হতে পারে।

জ্বালানি প্রতিমন্ত্রী দেশবাসীকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত না করার অনুরোধ জানান। তিনি আশ্বস্ত করেন যে, জনগণের দুর্ভোগ কমাতে সরকার সচেষ্ট রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন