ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. নুরনবী সানি, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে চার সন্তানের এক জননী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার (৫ মার্চ) রাতের এই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় মূল অভিযুক্ত হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে কেনাকাটা করতে মাধবদী বাজারে গিয়েছিলেন। কাজ শেষে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে চৌরাস্তার মোড়ে হৃদয় নামে এক যুবক তার গতিরোধ করে। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে পাশের একটি পুকুরপাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই আরও তিনজন ওত পেতে ছিল। অভিযোগ অনুযায়ী, চারজন মিলে ওই নারীকে বিবস্ত্র করে পালাক্রমে ধর্ষণ করে।
নির্যাতিতা নারী অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালে শুক্রবার (৬ মার্চ) সকালে মাধবদী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় মূল অভিযুক্ত হৃদয়কে গ্রেফতার করে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
"এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। আমরা ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।"
উল্লেখ্য, মাত্র ১০ দিন আগে একই এলাকায় কিশোরী আমেনাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও এমন পাশবিক ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ