পুলিশ-লাঠিচার্জ নিয়ে ভাববেন না: রাহুল গান্ধী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ণ
পুলিশ-লাঠিচার্জ নিয়ে ভাববেন না: রাহুল গান্ধী

অনলাইন ডেস্ক: নির্বাচনী তালিকা সংশোধনে কথিত অনিয়মের প্রতিবাদে আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ‘চলো দিল্লি রামলীলা মার্চ’ কর্মসূচির ডাক দিয়েছে কংগ্রেস। দলটির জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী এই কর্মসূচিকে দেশজুড়ে গণতন্ত্র রক্ষা, ভোট চুরি প্রতিরোধ এবং সংবিধান সুরক্ষার সর্বাত্মক আন্দোলন হিসেবে বর্ণনা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী বলেন, "পুলিশের বাধা কিংবা লাঠিচার্জ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি এ ধরনের কোনো অপকৌশল চালানোর সাহস পাবে না।" তিনি আরও উল্লেখ করেন, এই পদযাত্রা কেবল কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরং ভারতের চেতনা ও সুরক্ষার জন্য আয়োজন করা হয়েছে।

রাহুল গান্ধী বলেন, যারা নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জ্ঞানেশ কুমারের অপশাসনে ক্ষুব্ধ এবং দেশে গণতন্ত্র ও সংবিধান রক্ষা করতে চান, তাদের সবাইকে রাজপথে এগিয়ে আসা উচিত। এই আন্দোলন সার্বিকভাবে দেশের স্বার্থেই পরিচালিত হচ্ছে বলে দাবি করেন তিনি।

সব ছাত্রসংগঠনের প্রতি উদার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও দেশের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন চিন্তাধারা রক্ষায় সবাইকে এক হয়ে লড়তে হবে। দেশের আত্মা রক্ষার এই মিছিলে সবাইকে সঙ্গে পাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

এআইএল/সকালবেলা