ঐতিহ্য ও সংস্কৃতির ২২ বছরে দিশারী: কিশোরগঞ্জে বর্ষপূর্তি অনুষ্ঠান
নূর আহাম্মদ পলাশ (কিশোরগঞ্জ প্রতিনিধি): সাহিত্য, সংস্কৃতি ও ইসলামী সংগীতচর্চার মধ্য দিয়ে দীর্ঘ ২২ বছরের পথচলা উদ্যাপন করেছে দিশারী সাহিত্য সাংস্কৃতিক ফোরাম, কিশোরগঞ্জ।
এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আল জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জের মহাপরিচালক মাওলানা শাব্বির আহমদ রশিদ (দা.বা.)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মুহাম্মাদ ইসরাইল মিঞা।
বর্ষপূর্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে ইসলামী সংগীত পরিবেশিত হয়। এতে অতিথি শিল্পী হিসেবে অংশ নেন কিংবদন্তি ইসলামী সংগীতশিল্পী ও ঢাকার দাবানল শিল্পীগোষ্ঠীর।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মুফতী শরীফ জামী।
দীর্ঘ ৩৩ বছরের পথচলায় সাহিত্য ও সংস্কৃতিচর্চার ধারাকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ বর্ষপূর্তি অনুষ্ঠানকে ঘিরে সংশ্লিষ্ট মহলে আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে ইসলামী সংগীত, সাহিত্য ও সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসারে নতুন অনুপ্রেরণা সৃষ্টি হবে।
এআইএল/সকালবেলা