পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা
অনলাইন ডেস্ক: দীর্ঘ পাঁচ মাস ধরে বিদেশে অবস্থান শেষে অবশেষে নিজ দেশ নেপালে ফিরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম কাঠমাণ্ডু পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, হংকং হয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
বাসভবন ও অবস্থান:
নেপালে ফেরার পর দেউবা বিমানবন্দর থেকে সরাসরি মহারাজগঞ্জে তাঁর আগে থেকে ভাড়া করা বাসভবনে যান। তাঁর ব্যক্তিগত সচিব ভানু দেউবা নিশ্চিত করেছেন, দেশ ত্যাগ করার পূর্বে তিনি যে ভাড়া বাসায় অবস্থান করছিলেন, ফিরে এসে সেখানেই উঠবেন।
দীর্ঘ বিদেশ সফর ও গোপনীয়তা:
এর আগে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার কথা জানিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে নেপাল ছেড়েছিলেন দেউবা। পরবর্তীতে প্রায় পাঁচ মাস তিনি দেশের বাইরে অবস্থান করেন।
তবে তাঁর এই দীর্ঘ সময়ের জন্য বিদেশে অবস্থান করা এবং শারীরিক অসুস্থতা বা চিকিৎসার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট তথ্য আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে আনা হয়নি।
উল্লেখ্য, দেউবা সরাসরি কাঠমাণ্ডু থেকে সিঙ্গাপুরে গেলেও তাঁর স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা ভারতের নয়াদিল্লি হয়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন। পরবর্তীতে দেউবা, তাঁর স্ত্রী আরজু রানা এবং সন্তান জয়বীর কখন সিঙ্গাপুর থেকে হংকংয়ের উদ্দেশে যাত্রা করেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি
|