ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আগামীকাল
অনলাইন ডেস্ক : রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাতটি কলেজ নিয়ে নবগঠিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কাল থেকে শুরু হচ্ছে। প্রথম দিন শনিবার (১১ জুলাই) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। রাজধানীর নির্ধারিত সরকারি সাতটি কলেজ কেন্দ্রেই এই পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এবারের ভর্তি পরীক্ষায় তিন ইউনিট মিলিয়ে মোট আসন রয়েছে ১১ হাজার ২৯০টি। এর মধ্যে প্রথম দিন পরীক্ষা হতে যাওয়া কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন রয়েছে ৪...৪৯৮টি। এ ছাড়া বিজ্ঞান ইউনিটে ৪ হাজার ৭৯৫টি এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ১...৯৯৭টি আসন রয়েছে।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা কাল শেষ হলেও ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ১৭ জুলাই (শুক্রবার) দুই শিফটে অনুষ্ঠিত হবে। ১৭ জুলাই সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিটের এবং একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষা সম্পূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে একজন শিক্ষার্থীকে ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হবে। এ ছাড়া কোনো শিক্ষার্থী যদি তাঁর কাঙ্ক্ষিত বা পছন্দের বিষয়ে ভর্তি হতে চান, তবে ভর্তি পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে তাঁকে অন্তত ৫ নম্বর পেতে হবে।
সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, এবার বিজ্ঞান ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন ৩১ হাজার ৫৫৩ জন, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১১...২৪৪ জন এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২৩ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। সব মিলিয়ে এবার তিন ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রায় ৬ জন শিক্ষার্থী ভর্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ভর্তি পরীক্ষার সার্বিক প্রক্রিয়া শেষে আগামী ৬ সেপ্টেম্বর থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নিয়মিত ক্লাস শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।
|