হাম উপসর্গে আরও দুই প্রাণহানি

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ণ
হাম উপসর্গে আরও দুই প্রাণহানি

অনলাইন ডেস্ক: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে আরও এক হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ৮৩ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রাজধানীতে সর্বোচ্চ ৪৫০ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া সিলেটে ১৩৬ জন, চট্টগ্রামে ২০৮ জন, রাজশাহীতে ২৯ জন, ময়মনসিংহে ৫৭ জন, বরিশালে ১০০ জন, খুলনায় ৭১ জন এবং রংপুরে ৩১ জনের শরীরে এই উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন।

উল্লেখিত সময় থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট দুই লাখ ৪৬ হাজার ৬৪৬ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নমুনা পরীক্ষায় ২৫ হাজার ১১১ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন দুই লাখ ২০ হাজার ২৪৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দুই লাখ ১১ হাজার ৩০৩ জন বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।