রাজধানীতে নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ণ
রাজধানীতে নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

বিশেষ প্রতিবেদন: রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। 

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি মিরপুর মডেল থানার সামনে থেকে শুরু হয়ে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে দিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর প্রদক্ষিণ করে। পরবর্তীতে মিছিলটি পুনরায় শুরুর স্থানে ফিরে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলনেতা মো. ফিরোজ আহমেদ। এ সময় তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা, নৈরাজ্য ও অপতৎপরতা রুখে দিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকার এবং প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাজিব আহমেদ রাজ, ১৩ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মো. খোরশেদ আলম মাসুদ, ৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মো. হারুনুর রশিদ, ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রুবেল হোসেন, ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলনেতা মো. শফিকুল ইসলাম শফিক, মিরপুর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. রাজু ইসলাম এবং ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফয়েজ উদ্দিন।

এ ছাড়া বিক্ষোভ মিছিলে মিরপুর থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তাঁদের মধ্যে মো. হোসেন, মো. রবিউল, মো. শফিকুর রহমান শফিক, মো. সবুজ, মো. মসজিদ, মো. জসিম ও মো. রেজাউলসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা