ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের কমিটি গঠন

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ণ
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে ২০২৭-২৮ সেশনের জন্য ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিতে রাহেবুল ইসলাম সভাপতি এবং আসাদুল্লাহ সামী সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর উত্তরার কোবিত মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর ছাত্র জমিয়তের সদ্য বিদায়ী সভাপতি আমিন হোসাইন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক হাসান আহমাদ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমী ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাসেমী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে সাংগঠনিক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান নাঈম।

কাউন্সিল অধিবেশনের শেষ পর্যায়ে প্রধান বক্তা ইনামুল হাসান নাঈম উপস্থিত কাউন্সিলর ও নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ২০২৭-২৮ সেশনের জন্য ঢাকা মহানগর উত্তর শাখার ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। কমিটিতে রাহেবুল ইসলামকে সভাপতি এবং আসাদুল্লাহ সামীকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এআইএল/সকালবেলা