যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষকের শাস্তি

প্রকাশ: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ণ
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষকের শাস্তি

বিশেষ প্রতিনিধি: শিক্ষার্থীকে যৌন হয়রানির সুনির্দিষ্ট অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন শিক্ষককে পদাবনতি প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১২৩তম সভায় বিস্তারিত পর্যালোচনার পর এ শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের একাধিক সদস্য।

পদাবনতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন— পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম (যাঁকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে নামানো হয়েছে), ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেন (সহকারী অধ্যাপক থেকে প্রভাষক) এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম (সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক)।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানি, মেসেঞ্জারে কুপ্রস্তাব প্রদান ও পরবর্তীতে পরীক্ষার খাতায় নম্বর টেম্পারিংয়ের লিখিত অভিযোগ উঠেছিল। ঘটনার সত্যতা পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটির সুপারিশক্রমে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন