মহাখালীতে জামিয়া মাহমুদিয়া ইসলামিয়ায় ইফতা বিভাগে ভর্তি শুরু

মহাখালীতে জামিয়া মাহমুদিয়া ইসলামিয়ায় ইফতা বিভাগে ভর্তি শুরু

রাজধানীর মহাখালী এলাকায় অবস্থিত জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া মহাখালীতে এক বছর মেয়াদী ইফতা বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সীমিত আসনের বিপরীতে যোগ্য শিক্ষার্থীদের দ্রুত ভর্তি হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ইফতা বিভাগটি উচ্চতর ফিকহ ও গবেষণামূলক শিক্ষা প্রদানের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। দেশবরেণ্য অভিজ্ঞ মুফতিগণের তত্ত্বাবধানে পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মনোরম পরিবেশে পড়াশোনা ও সুষম খাবারের সুব্যবস্থা রাখা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, ইফতা বিভাগের পাঠ্যক্রমে ইসলামী ফিকহের পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীরা যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে। এর মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে দক্ষ ও গবেষণামুখী আলেম হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুহিব্বুল্লাহ কাসেমী, যিনি দারুল উলুম দেওবন্দ, ভারতের খ্যাতনামা আলেম মুফতি ইউসুফ তাওলভীর খলিফা। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে আগ্রহীদের ০১৭৪৬-২২১৩৪৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত যোগাযোগ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন