‘আমি-ই বস’ জি৭ সম্মেলনে ট্রাম্পের মন্তব্যে হাসির রোল
জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) কর্মকর্তাদের সঙ্গে নেতাদের বৈঠকের ঠিক আগ মুহূর্তে ট্রাম্প এই মন্তব্যটি করেন। সম্মেলনের কূটনৈতিক গাম্ভীর্যের মাঝে তার এমন মন্তব্য মুহূর্তেই হালকা ও রসাত্মক পরিবেশ তৈরি করে।
জি৭ সম্মেলনে অংশ নেওয়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও জার্মানির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বৈঠকের পাশাপাশি ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে জি৭ সফরকে ‘বড় সাফল্য’ বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, এই সফর অত্যন্ত সফল হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালি। ট্রাম্প স্পষ্টভাবে জানান, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে এবং হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়া হয়, তা এখন বিশ্বনেতাদের প্রধান আলোচনার বিষয়।
সব মিলিয়ে সম্মেলনে আন্তর্জাতিক ইস্যুগুলোর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের এই ‘বস’ মন্তব্যটিও এখন বিশ্ব গণমাধ্যমে বেশ চর্চিত বিষয়।
জান্নাত সকালবেলা
|