বাংলাদেশ পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
জনস্বার্থে জারিকৃত এই আদেশ আগামী ১ জুলাইয়ের মধ্যে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব হস্তান্তর না করলে ২ জুলাই থেকে তারা তাৎক্ষণিকভাবে ‘অবমুক্ত’ হিসেবে গণ্য হবেন।
বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের তালিকা
মো. তানভীর হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার): শরীয়তপুর থেকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি)। রিপন চন্দ্র সরকার (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার): বরিশাল মেট্রোপলিটন পুলিশ থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশে। ফারহানা আফরোজ জেমি (অতিরিক্ত পুলিশ সুপার): সিআইডি থেকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে। মো. মোস্তাফিজুর রহমান (অতিরিক্ত পুলিশ সুপার): চুয়াডাঙ্গা সদর সার্কেল থেকে নড়াইল সদর সার্কেলে। মো. সায়েম ইউসুফ (অতিরিক্ত পুলিশ সুপার): ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেল থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে। পহন চাকমা (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার): ডিএমপি থেকে নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে। মো. মশিয়ার রহমান (সহকারী পুলিশ কমিশনার): বরিশাল মেট্রোপলিটন পুলিশ থেকে রাঙ্গামাটির ১৮ এপিবিএনে। শেখ মোহাম্মদ নূরুল্লাহ (সহকারী পুলিশ সুপার): সাতক্ষীরার তালা সার্কেল থেকে চুয়াডাঙ্গার দামুড়হুদা সার্কেলে। ফারহান-উল-ইমাম (সহকারী পুলিশ সুপার): পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে। এস. এম. মাহবুবুল আলম (সহকারী পুলিশ কমিশনার): গাজীপুর মেট্রোপলিটন পুলিশ থেকে সিআইডিতে। মো. জিয়া লতিফুল ইসলাম (সহকারী পুলিশ সুপার): র্যাব থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশে। শেখ মো. আব্দুর রাজ্জাক (সহকারী পুলিশ কমিশনার): খুলনা মেট্রোপলিটন পুলিশ থেকে সিআইডিতে।
জান্নাত সকালবেলা
|