জি-৭ সম্মেলনে জেলেনস্কির চুম্বনের চেষ্টা, অস্বস্তিতে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ
জি-৭ সম্মেলনে জেলেনস্কির চুম্বনের চেষ্টা, অস্বস্তিতে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে আয়োজিত জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের উপস্থিতিতে এক অস্বস্তিকর মুহূর্তের সৃষ্টি হয়েছে। পাশ্চাত্য রীতি মেনে গালে গাল ঠেকিয়ে অভিবাদন জানানোর সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে কথা বলছিলেন জেলেনস্কি। ওই সময় পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মেলোনির সঙ্গে তার দেখা হয়। হঠাৎ জেলেনস্কি তাকে অভিবাদন জানানোর সময় চুম্বনের চেষ্টা করেন। মেলোনি তাৎক্ষণিকভাবে বিষয়টি সামলে নিয়ে স্বাভাবিকভাবে গালে গাল ঠেকিয়ে অভিবাদন জানান এবং সেখান থেকে দ্রুত সরে যান।

জি-৭ সম্মেলনের এই অস্বস্তিকর মুহূর্তের পাশাপাশি আরও একটি দৃশ্য নেটিজেনদের নজর কেড়েছে, যা ‘মেলোডি মুহূর্ত’ হিসেবে পরিচিতি পেয়েছে। রাষ্ট্রনেতাদের ছবি তোলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সাক্ষাৎ ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মোদির সঙ্গে করমর্দনের সময় তিনি বলেন, “আপনার সঙ্গে ফের দেখা হয়ে আনন্দিত।” জবাবে মেলোনি হাসিমুখে বলেন, “হ্যাঁ। আমরাই তো এখন ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।”

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন