আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ণ
আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী
বিনোদন প্রতিবেদক: স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে নিয়ামত উল্লাহ ভুইয়া। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

এর আগে ইকরার মৃত্যুর ঘটনায় তার বাবা কবির হায়াত খান বাদী হয়ে পল্লবী থানায় অভিনেতা জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির নামে একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘ দুই বছর ধরে ইকরার ওপর অবহেলা ও নির্যাতন চালানো হয়েছিল, যা তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে।

অভিনেতা জাহের আলভী ও তার মায়ের বিরুদ্ধে আনীত এসব অভিযোগের ভিত্তিতেই মামলার শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টি এখন আইন ও বিচার প্রক্রিয়ার অধীনে রয়েছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন