পাঁচ দিনের মিশর সফরে কায়রো পৌঁছালেন বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসান

প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ণ
পাঁচ দিনের মিশর সফরে কায়রো পৌঁছালেন বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসান
ইরফান উদ্দীন :  মিশর সময় রাত ৩ টা ৩০ মিনিটে কায়রো বিমানবন্দরে অবতরণ করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সম্মানিত সভাপতি ও আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান শাইখে যাত্রাবাড়ী আল্লামা মাহমুদুল হাসান সাহেব দা.বা.। সৌদি আরবে পবিত্র উমরাহ পালন শেষে পাঁচ দিনের সংক্ষিপ্ত সফরে তিনি মিশর আগমন করেন। এসময় কায়রো বিমানবন্দরে শাইখকে ফুলেল শুভেচ্ছার সাথে স্বাগতম জানান মিশরস্থ সহস্রাধিক নিবন্ধিত ক‌ওমি শিক্ষার্থীদের সংগঠন আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর-এর সম্মানিত সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ ন‌ওয়াব ও অন্যান্য দায়িত্বশীলগণ। 

আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর-এর পক্ষ থেকে বেফাক সভাপতির পাঁচ দিনের মিশর সফরের সিডিউল ম্যানেজমেন্ট ও সার্বিক ব্যবস্থাপনা আঞ্জাম দেয়া হচ্ছে। মিশরে বিদ্যমান নবি-রাসুলগণ ও উম্মাহর মহামনীষীদের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক নিদর্শনাবলী পরিদর্শন, আল-আযহারের শাইখদের সাথে একাধিক বৈঠক এবং দেশী-বিদেশী শিক্ষার্থীদের সেমিনারে বক্তব্যপ্রদানসহ গুরুত্বপূর্ণ কিছু প্রোগ্ৰামে তিনি অংশগ্রহণ করবেন। পুরো সময়জুড়ে শাইখকে সঙ্গ দিবেন আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর।