মুফতি নাসরুল্লাহর পরিবারকে ১০ লাখ টাকার অনুদান প্রদান আস-সুন্নাহ ফাউন্ডেশনের
অনলাইন ডেস্ক: সৌদি আরবের রিয়াদে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ইহরামরত অবস্থায় মৃত্যুবরণ করা তরুণ আলেম মুফতি নাসরুল্লাহ বদরের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদান করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
আজ রবিবার (১৮ অক্টোবর) আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর ভেরিভাইড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্ট থেকে জানা যায়, সংস্থার পক্ষ থেকে মরহুমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর তিন এতিম সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে ১০ লাখ টাকার একটি অনুদানের চেক হস্তান্তর করা হয়।
ফাউন্ডেশনের দায়িত্বশীলরা জানান, আকস্মিক এ শোকের মুহূর্তে পরিবারটির পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। তাঁরা মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁদের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান। একই সাথে মহান আল্লাহর দরবারে মরহুম নাসরুল্লাহ বদরকে যেন জান্নাতুল ফেরদাউস নসীব করেন, সেই দোয়া করা হয়।
এআইএল/সকালবেলা