ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ণ
ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

অনলাইন ডেস্ক : সারা দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৩ জনে।

একই সময়ে দেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন রোগী। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫২ হাজার ৪৮৫ জন রোগী।

চলতি বছর বিভিন্ন মাসে ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরে জানানো হয় যে, অক্টোবরেই ডেঙ্গুতে সর্বোচ্চ ১৭৪ জন মারা গেছেন। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে ডেঙ্গু রোগীদের হাসপাতালে ভর্তির পরিসংখ্যান  তুলে ধরা হলো: ঢাকা বিভাগ: ৪৩৪ জন, চট্টগ্রাম বিভাগ: ২৬৭ জন, খুলনা বিভাগ: ১৬০ জন, বরিশাল বিভাগ: ১৪৭ জন, রাজশাহী বিভাগ: ৮৯ জন, ময়মনসিংহ বিভাগ: ৭৬ জন, রংপুর বিভাগ: ৭৬ জন, সিলেট বিভাগ: ৬ জন

বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে এডিস লার্ভা ধ্বংস এবং পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার ওপর গুরুত্ব আরোপ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন।