ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এরপর কমপ্লেক্স মিলনায়তনে এক উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহামেদ। এছাড়াও উপস্থিত ছিলেন আরএমও ফিরোজ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এবং রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারীসহ বিভিন্ন ইউনিটের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে অপুষ্টিমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই জাতীয় পুষ্টি সপ্তাহের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের জনসাধারণের মধ্যে পুষ্টি বিষয়ক সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ