ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে শোবিজ অঙ্গনের একঝাঁক তারকার যে প্রত্যাশা ছিল, তা শেষ পর্যন্ত হতাশায় রূপ নিয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিএনপি তাদের সংরক্ষিত নারী আসনের ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে, যেখানে বিনোদন জগতের পরিচিত কোনো মুখ স্থান পাননি।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবার সংরক্ষিত আসনের জন্য মনোনয়নপ্রত্র সংগ্রহ করেছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, মডেল মেঘনা আলম এবং হালের আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এদের মধ্যে অনেকেই দীর্ঘ সময় ধরে দলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, তারকাদের বদলে এবার রাজপথের ত্যাগী নেত্রী এবং সাংগঠনিকভাবে দক্ষ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়েছে বিএনপি। তালিকায় সেলিমা রহমান, শিরিন সুলতানা, নিপুণ রায় চৌধুরীর মতো অভিজ্ঞ রাজনীতিকদের নাম থাকলেও শোবিজ তারকাদের কারোরই নাম আসেনি। ফলে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার যে স্বপ্ন তারকারা বুনেছিলেন, তা এ যাত্রায় অধরাই থেকে গেল।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ