ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এ বছর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘হুজ হু’ (Who's Who) সম্মাননায় ভূষিত হয়েছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। ১৮ এপ্রিল রাজধানীর ঢাকা শেরাটন হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন। সমাজে ইতিবাচক ভূমিকা রাখা গুণীজনদের বিশ্বমঞ্চে পরিচিত করতে ২০১৬ সাল থেকে বাংলাদেশে এই দ্বিবার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এ বছর ববিতা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও ১১ জন বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানিয়ে ববিতা বলেন, এই প্রাপ্তি তাঁর কাছে অত্যন্ত আবেগের, কারণ তাঁর বাবা এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি সম্পর্কে জানতেন। জীবনের এই অর্জন তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। উল্লেখ্য, ববিতা এ বছর একুশে পদকেও ভূষিত হয়েছেন। দীর্ঘ বিরতি কাটিয়ে ভালো গল্প ও চরিত্র পেলে আবারও রুপালি পর্দায় ফেরার ইঙ্গিত দিয়েছেন এই গুণী অভিনেত্রী। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গুণীজনদের এমন সম্মাননা উন্নত সমাজ গঠনে অন্যদের অনুপ্রাণিত করবে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ