ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এস এম সাহান, ফরিদপুর: কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফরিদপুর।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলা ও মহানগর মহিলাদলের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা মহিলাদলের সভাপতি নাজনীন রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা সংসদ সদস্যের দেওয়া বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং কুরুচিপূর্ণ হিসেবে অভিহিত করে অবিলম্বে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাসরিন আলম, মহানগর মহিলাদলের সভাপতি রুকসানা পারভীন পাপীয়া, সাংগঠনিক সম্পাদক লুবণা জাহান এবং কোতয়ালী থানা মহিলাদলের সভাপতি সেলিনা আজিজসহ আরও অনেক নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মুফতি আমির হামজা ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের নাম জড়িয়ে অত্যন্ত আপত্তিকর ও অশালীন মন্তব্য করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন দায়িত্বশীল সংসদ সদস্যের মুখ থেকে এ ধরনের কুরুচিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য অনভিপ্রেত এবং গোটা নারী সমাজের জন্য অপমানজনক বলে তারা মন্তব্য করেন।
বিক্ষুব্ধ নারী নেত্রীরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এই কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। একইসঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, সংসদ সদস্য মুফতি আমির হামজাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ফরিদপুর মহিলাদল রাজপথে তাদের প্রতিবাদ অব্যাহত রাখবে বলেও মানববন্ধনে ঘোষণা দেওয়া হয়।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ