ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাইজবাগ গোরস্থান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন—উপজেলার রাজীবপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা হাজীর উদ্দিন (৬৫) এবং মাইজবাগ ইউনিয়নের সাধুর গোল্লা গ্রামের মো. জাহিদুল ইসলাম (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থেকে নান্দাইলগামী একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানই দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদ ও ইজিবাইকের যাত্রী হাজীর উদ্দিন প্রাণ হারান।
দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহত ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশের হস্তক্ষেপে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন:"ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ