ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. মোকতার হোসেন, সোনারগাঁও: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নিউটন এলাকায় মেঘনা হোলসিম কারখানার সামনে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে অটো-রিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে দুই দুর্ধর্ষ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলো—কুখ্যাত ডাকাত সর্দার পারভেজ (২৬) ও তার একান্ত সহযোগী সাদ্দাম (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের চেষ্টার সময় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করে তাদের আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তাদের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পিরোজপুর ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অপরাধী চক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই মহাসড়কে দিবালোকে প্রকাশ্যে ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা ঘটছে। গ্রেফতার হওয়া এই চক্রটি মহাসড়কে দীর্ঘদিন ধরে অপকর্ম চালিয়ে আসছিল।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আরও তদন্ত চলছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ