ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: “চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে”—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আশার আলো ব্লাড ফাউন্ডেশন’-এর উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ফ্রি ইফতার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ) উপজেলার বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়।
সংগঠনটির ৩০ জন সদস্য ও ২ জন পরিচালকের নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় উপজেলার গুড়পাড়া, বকশিপুর, জগদ্বিশপুর ও কুল্যাগাছা গ্রামে অসহায়, ছিন্নমূল ও পথচারীদের হাতে এই ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনটি এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।
ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
রোকনুজ্জামান: পরিচালক, আশার আলো ব্লাড ফাউন্ডেশন।
নাহিদ বিশ্বাস: সহকারী পরিচালক।
শাহাবুদ্দিন: সভাপতি।
এসকে রাকিব: সাধারণ সম্পাদক।
ইন্তাদুল ইসলাম সাগর: সহ-সভাপতি।
সোহেল রানা: সাংগঠনিক সম্পাদক। এছাড়াও অর্থ সম্পাদক আবুহেনা রনিসহ সংগঠনের সক্রিয় কর্মী ফিরোজ হোসেন, আলইনছান, মোস্তাক আহম্মেদ টনি, হোসেন, হেদায়েত, রিয়াদুল, আশিকুর, মিরাজ, লিমন ও তামিম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিচালক রোকনুজ্জামান বলেন, “আমাদের সংগঠনটি শুধু রক্তদানই নয়, বরং অবহেলিত মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়নে কাজ করে। আমরা শীতবস্ত্র বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গড়া, বৃক্ষরোপণ এবং বন্যপ্রাণী আশ্রয়ের মতো বহুমুখী কাজ করে আসছি। এরই অংশ হিসেবে আজ ইফতারের আয়োজন।”
সভাপতি শাহাবুদ্দিন এলাকার সকলকে এই সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সুন্দর সমাজ গড়তে সবার ঐক্যবদ্ধ অংশগ্রহণ প্রয়োজন।”
স্থানীয়রা জানান, এই সংগঠনের সদস্যরা নিজেরা পড়াশোনার পাশাপাশি টিফিনের টাকা বাঁচিয়ে সমাজসেবা করেন। এর আগে তারা কৃষকদের সুবিধার্থে মাঠের মধ্যে টিউবওয়েল স্থাপন এবং বজ্রপাত রোধে রাস্তার দুই পাশে তালের বীজ রোপণ করেছেন। বিপদে-আপদে সবসময় পাশে থাকায় স্থানীয়রা এই তরুণ প্রজন্মের স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ