শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুর খবরটি গুজব: বিভ্রান্ত না হওয়ার আহ্বান

শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুর খবরটি গুজব: বিভ্রান্ত না হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মায়ের মৃত্যুর খবরটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানানো হয়েছে। রোববার (৮ মার্চ ২০২৬) সকালে মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়।

পেজ অ্যাডমিনের বরাতে দেওয়া ওই পোস্টে বলা হয়, “শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের শ্রদ্ধেয় মায়ের মৃত্যুর খবর সংক্রান্ত যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও গুজব।” মন্ত্রীর পরিবার ও ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, প্রচার হওয়া তথ্যে কোনো সত্যতা নেই এবং এ ধরনের স্পর্শকাতর বিষয়ে বিভ্রান্তি ছড়ানো অনভিপ্রেত।

পোস্টে আরও বলা হয়, জনমনে বিভ্রান্তি তৈরি করতে একটি কুচক্রী মহল এই মিথ্যা তথ্য ছড়িয়েছে। সবাইকে এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য এবং কোনো ধরনের নিশ্চিত তথ্য ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু শেয়ার না করতে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। বর্তমানে মন্ত্রী এবং তাঁর পরিবার সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, এ ধরনের সাইবার অপরাধ বা গুজব ছড়ানোর সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

মন্তব্য করুন