ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ৬০ শতাংশ করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে তারা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পেয়ে থাকেন। এই প্রস্তাবনার বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
বুধবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, উৎসব ভাতা ৬০ শতাংশ করা হলে সরকারের অতিরিক্ত ২০০ থেকে ২৫০ কোটি টাকা ব্যয় হতে পারে। মোট কত টাকা বরাদ্দ লাগবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর জন্য অধিদপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। মাউশি থেকে তথ্য পাওয়ার পর তা চূড়ান্ত পর্যালোচনার জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।
অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই যেন শিক্ষক-কর্মচারীরা বর্ধিত এই উৎসব ভাতা পেতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখে কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোকে দ্রুত সময়ের মধ্যে প্রস্তাবনা জমা দিতে বলা হয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ