পাকিস্তানে মার্কিন কনস্যুলেট কর্মীদের স্বজনদের দেশত্যাগের নির্দেশ

পাকিস্তানে মার্কিন কনস্যুলেট কর্মীদের স্বজনদের দেশত্যাগের নির্দেশ

পাকিস্তানে ক্রমবর্ধমান নিরাপত্তার অবনতির প্রেক্ষাপটে করাচি এবং লাহোরে অবস্থিত মার্কিন কনস্যুলেটে নিযুক্ত জরুরি কাজে নিয়োজিত নন এমন কর্মীদের পরিবারের সদস্যদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

গত রোববার করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে এক ভয়াবহ বিক্ষোভের সময় নিরাপত্তারক্ষীদের গুলিতে ১০ জন নিহত এবং ৬০ জন আহত হওয়ার ঘটনার পর কর্মীদের সরিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক মানুষ কনস্যুলেটে হামলা চালায়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়।

বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে দেশব্যাপী চলা এসব সংঘর্ষে এ পর্যন্ত মোট ২৪ জন প্রাণ হারিয়েছেন। তবে উদ্ভূত পরিস্থিতিতেও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কার্যক্রমে বা অবস্থায় কোনো পরিবর্তন করা হয়নি বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন