কবিতা: ক্ষমা করে দাও

কবিতা: ক্ষমা করে দাও

নাজমুল হুদা মজনু >>>

তোমার নামে শুরু সকল ভালো কাজ 
দুনিয়া আখেরাতে এক তুমি মহারাজ।

সাত আসমান জমিন চাঁদ সুরুজ তারা 
অগণিত সৃষ্টি সুষমা তোমার বান্দারা।

আমি অধম অকৃতজ্ঞ পাপে জীবন ভরা 
তুমি না মাফ করলে খাবো ভীষণ ধরা।

ভুল পথে হেঁটে ঘেঁটেছি কত আবর্জনা 
ধ্বংস হবো আমি যদি না করো মার্জনা।

তোমার ডাকে দিইনি যে সাড়া দম্ভ গর্বে
তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করবে।

ভুল বুঝতে পেরে তাই অনুতাপ করছি 
কুরআন হাদিস আজ শক্ত করে ধরছি। 

অহংকার চূর্ণ করে কপাল ছুঁয়ে মাটিতে 
তোমার নামে রাত কাটে কান্নাকাটিতে।

তাওবাহ ইস্তেগফারে কাছে ডেকে নাও 
রহমান রহিম আল্লাহ ক্ষমা করে দাও।

এ/সকালবেলা



মন্তব্য করুন