প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ। (ছবি: সংগৃহীত)

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ। 

বুধবার (৪ মার্চ) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আনসার মহাপরিচালক পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যদের দেশপ্রেম ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা বিধানে এই বাহিনীর নিরলস প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপিকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আশ্বস্ত করেন যে, এই উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।

সৌজন্য সাক্ষাতকালে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০২৬ সালের সাধারণ নির্বাচনে বিপুল বিজয়ের পর গঠিত এই সরকারের অধীনে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন।

এ/সকালবেলা

মন্তব্য করুন