এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশ: শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ণ
এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

এনসিপির লোগো

নিজস্ব প্রতিবেদক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নওগাঁ জেলা শাখার সদস্য সচিবসহ দুই শীর্ষ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটি। নোটিশ প্রাপ্তির আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাঁদের লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (৪ জুন) রাতে এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়।

শোকজপ্রাপ্ত দুই নেতা হলেন— এনসিপির নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তারিকুল ইসলাম দিপু এবং দলটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে থাকা দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, “আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর একটি অভিযোগ উত্থাপিত হয়েছে। কাজেই উল্লিখিত বিষয়ে কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, মর্মে এই নোটিশ প্রাপ্তির তারিখ থেকে আগামী তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বরাবর লিখিত জবাব দিতে নির্দেশ প্রদান করা হলো।”

মন্তব্য করুন